২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল-প্রাণ’র পরিবেশক সম্মেলন শেষ

আরএফএল-প্রাণ গ্রুপের দুদিনব্যাপী বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৪ শেষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 10:27 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার আরএফএল-এর ব্যবস্থাপক কেএম জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত সম্মেলনে দেশের বিভিন্ন স্থানের প্রায় পাঁচ হাজার পরিবেশক অংশ নিচ্ছেন।

সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক আর এন পল পরিবেশকদের সব ধরনের ব্যবসায়িক সহযোগিতা প্রদান করার এবং ব্যবসায়ীদের কাছে সময় মতো পণ্যের যোগান দেওয়ার অঙ্গীকার করেন।

তিনি বলেন, “আরএফএল সবসময় ক্রেতার চাহিদার প্রতি লক্ষ্য রেখে মানসম্পন্ন নিত্যনতুন পণ্য বাজারে নিয়ে আসে। তাই ক্রেতার চাহিদার প্রতি পরিবেশকদের যত্নবান হতে হবে।”

অনুষ্ঠানে আরএফএল-এর বেশ কিছু নতুন পণ্য প্রদর্শন এবং ভবিষ্যতে বিভিন্ন  যেসব নতুন পণ্য আসছে সেগুলো সম্পর্কে এবং আগামী বছরের বিপণনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) মাহতাবউদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, চিফ অপারেটিং অফিসার, হেড অফ সেলস, হেড অফ ব্র্যান্ডসহ বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিগত বছরের সাফল্যের জন্য বিভিন্ন বিভাগের সেরা পরিবেশকদের পুরষ্কার দেয়া হয়।