২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কোকাকোলার ‘সাপোর্ট মাই স্কুল’ ক্যাম্পেইন

সামাজিক দায়বদ্ধতা থেকে গাজীপুরের শেরপুরের দুইটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দিন কাটিয়েছেন কোকা-কোলা, ইউএনহ্যাবিটাট এবং প্ল্যান বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

সাইফুল ইসলাম

ইতালি থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 07:32 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার কোকাকোলার জনসংযোগ কর্মকর্তা সাগুফতা তাসনিম  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  সাপোর্ট মাই স্কুল (এস এম এস) ‘সাপোর্ট মাই স্কুল’  সামাজিক ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন বিদ্যালয়ে স্যানিটেশন সুবিধা, বিশুদ্ধ খাবার পানি, বিনোদনের সুবিধা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে কোকা-কোলা।

পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের সচেতনতা তৈরি করছে প্রতিষ্ঠানটি।

এরই অংশ হিসেবে শেরপুরের ওই দুটি বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী কর্মসূচী চালায় প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের অংশ হিসেবে কোকা-কোলার ভারত এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির জেনারেল ম্যানেজার নীলিমা খেতান ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবাশীষ দেব, ইউএন হ্যাবিটাট- এর বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্ল্যান বাংলাদেশের ফিল্ড অপারেশন ডিরেক্টর দেবাশীষ সাহা এই অনুষ্ঠানে যোগ দেন।

শেরপুরের ষোলটি স্কুলে ইউএনহ্যাবিটাট ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্পেইনটি চালাচ্ছে কোকাকোলা।