২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এয়ারটেলের থ্রিজি সেবা

ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের পর খুলনায় থ্রিজি সেবা সম্প্রসারণ করেছে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 09:52 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার নেভাল স্টাফ কোয়ার্টার, বৈকালী বাস স্টপ, মুজগুন্নি আবাসিক এলাকা, দেনারাবাদ, আরামবাগ, তুতপাড়া, মুন্সিপাড়া, পুলিশ লাইন, কোতোয়ালি এবং রুপসা ঘাট এলাকা এয়ারটেলের থ্রিজি নেটওয়ার্কের আওতা্য় আনা হয়েছে বলে

এয়ারটেল গ্রাহকরা *১২১*৭*৪# ডায়াল করে থ্রিজি সেবার বিস্তারিত জানতে পারবেন।

খুলনায় থ্রিজি সেবা চালু সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, “এয়ারটেল থ্রিজি সেবার আওতায় আসা দেশের চতুর্থ মেট্রোপলিটন শহর খুলনা।

“এয়ারটেল বাংলাদেশের প্রধান লক্ষ্য হলো সর্বোত্তম থিজি সেবা প্রদান এবং বাংলাদেশে থ্রিজি সেবা ব্যবস্থার সম্প্রসারন। এই লক্ষ্য অর্জনে আমরা কঠোর পরিশ্রম করছি এবং ইতিমধ্যে আমরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার মতো দেশের গুরুত্বপূর্ণ শহর থ্রিজি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পেরেছি।”

বছরের মাঝামাঝি সময়ে দেশের সব বিভাগীয় সদর থ্রিজি সেবার আওতায় আনতে এয়ারটেল প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি।