পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
রোবাবর দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৩ পয়েন্ট হয়। এদিন হাতবদল হয় প্রায় ৬৯৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৭৫ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কমে ৫৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচক ৪৬ পয়েন্ট কমে ৯ হাজার ৪৭৭ পয়েন্ট হয়।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৭৩টির দাম বেড়েছে, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৯ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বাড়ে ৯২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৩৩ কোটি টাকা।
