২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ঢাকায় আসছে ‘আকাশ প্রদীপ’

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেনা বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ ‘আকাশ প্রদীপ’ শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 07:22 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার রাতে এটি সিয়াটল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বলে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টায় ‘আকাশ প্রদীপে’র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আগামী মার্চে ‘রাঙা প্রভাত’ নামের আরেকটি বোয়িং-৭৭৭ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বিমান বহরকে আধূনিকায়ন করতে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে একটি চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির আওতায় বোয়িং থেকে মোট ১০টি উড়োজাহাজ কেনার কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির।

এর মধ্যে রয়েছে চারটি বোয়িং-৭৭৭, দুইটি বোয়িং-৭৩৭ এবং চারটি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। চুক্তি অনুযায়ী, সর্বশেষ ড্রিমলাইনার বিমানটি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১১ সালে ‘পালকি’ ও ‘অরুণ আলো’ নামে বিমানের প্রথম ও দ্বিতীয় বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হয়।