পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে ।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৫ পয়েন্ট হয়। এদিন হাতবদল হয় প্রায় ৭৭০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১৫০ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০কোটি টাকা বেড়ে ৬০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসই সূচকও দিনশেষে ৮০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫২৩ পয়েন্ট হয়।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮২ পয়েন্ট হয়েছে।
সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বাড়ে ৯২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৩৩ কোটি টাকা।
গত সপ্তাহ ডিএসইতে সূচক বাড়ে ৫১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭২২ কোটি টাকা।
