২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে টিকফার প্রথম সভা

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) নিয়ে এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বৈঠক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 12:57 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “টিকফা, জিএসপি এবং বালি সম্মেলনে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে যে অঙ্গীকার হয়েছে তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা উভয় উভয়কেই সহযোগিতা করব।

“টিকফা নিয়ে আলোচনার জন্য খুব সম্ভবত ৬ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে টিম আসবে। তাদের সঙ্গে বেসরকারি বিনিয়োগকারীরাও আসবে। ওই দেশের বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের দেশের বেসরকারি বিনিয়োগকারীদেরও কথা হবে।”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এ ছাড়া ইউরোপের বাজার নিয়ে বাণিজ্য, পররাষ্ট্র ও শ্রম সচিব এবং পাঁচ রাষ্ট্রদূতের সঙ্গে ১৩ ফেব্রুয়ারি হবে আরেকটি বৈঠক হবে বলেও জানান তোফায়েল।

বিভিন্ন বাম সংগঠনের বিরোধিতার মধ্যেই গত বছরের ২৫ নভেম্বর টিকফা চুক্তিতে সই করে বাংলাদেশ।

গত ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্টের’ খসড়ায় এই অনুমাদন দেয়া হয়।

বামবিরোধিতার মুখে টিকফা সই