জেনারেশন নেক্সটকে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বর্তমানে ৩৫ টাকা ৬০ পয়সায় লেনদনে হওয়া এ শেয়ারটি কারো ৩ টি থাকলে আরো ২ টি শেয়ার সে ২০ টাকায় কিনতে পারবে। অর্থাৎ প্রতি শেয়ার ১০ টাকা করে কিনতে পারবে ।
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয় বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ২:৩ অনুপাতে অর্থাৎ বিদ্যমান ৩টি শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়েছে।
কোম্পানিটি ১১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৪০০ টি শেয়ার বাজারে ছেড়ে ১১২ কেটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা উত্তোলন করবে।
প্রিমিয়াম ছাড়াই ইস্যুকৃত প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এছাড়াও সিএপিএম ইউনিট ফান্ড নামক বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বলেও বিএসইসি বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১০ কোটি টাকার মিউচ্যুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
