২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেলের নতুন অফার 'লাভবার্ডস'

গ্রাহকদের জন্য সোমবার থেকে এয়ারটেল বাংলাদেশে চালু করেছে নতুন ডুয়েল সিম কানেকশন সার্ভিস 'লাভবার্ডস'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 12:11 AM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ভয়েস কল, ভিডিও কল ও এসএমএস এর বিশেষ সুবিধাসহ ’লাভবার্ডস’ অফারে সিমের দাম পড়বে ২৪৯ টাকা।

এই অফারে এয়ারটেল গ্রাহকরা সুপার এফএনএফ রেট ১০ সেকেন্ড পালসে ২৫ পয়সা মিনিটে (ভ্যাট ব্যাতীত) ভিডিও কল, ভয়েস কল ও এসএমএস উপভোগ করতে পারবেন। এছাড়া সঙ্গে থাকছে ১ গিগাবাইট (টুজি ও থ্রিজি) ইন্টারনেট বোনাস।

এছাড়া এই অফারে সংযোগের ৯০ দিনের মধ্যে ১৫০ টাকা রিচার্জ করলে গ্রাহকরা পাবেন আরো ৫১২ মেগাবাইট(টুজি ও থ্রিজি) ইন্টারনেট ফ্রি।

সিম অ্যাক্টিভেশনের সঙ্গে সঙ্গেই গ্রাহক পাবেন ৩০ দিনের মেয়াদে ২০ টাকার টকটাইম, ১০০ টি এসএমএন ও ১০০ মেগাবাইট ইন্টারনেট।