পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৭ পয়েন্ট হয়।
এদিন হাতবদল হয় প্রায় ৮০৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১০৭ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেড়ে ৭১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিনশেষে সিএসই সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫০২ পয়েন্ট হয়।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৫টির দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭১ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ৫১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭২২ কোটি টাকা।
আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১৮৩ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৪০ কোটি টাকা।
গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
