২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট পরিশোধে এবারো শীর্ষে ওয়ালটন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম ১৬ দিনে প্রায় তিন লাখ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে ইলেক্ট্রোনিক্স ও অটোমোবাইল প্রস্তুত এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 07:42 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মেলার ১৬ দিনে মোট ভ্যাট আদায় হয়েছে ৩৪ লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে দেশিয় প্রতিষ্ঠান ওয়ালটন দিয়েছে প্রায় তিন লাখ টাকা, যা একক প্রতিষ্ঠান হিসাবে সর্বোচ্চ।

বাণিজ্য মেলায় ওয়ালটনের প্যাভিলিয়ন ইনচার্জ আকরামুজ্জামান অপু বলেন, “পরপর কয়েক বছর মেলাতে সেরা করদাতার পুরষ্কার পেয়েছে ওয়ালটন। আশা করছি এবছরও আমরা সরকারকে সর্বোচ্চ ভ্যাট দিতে পারব।”

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এই বাণিজ্য মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।