দুই পুঁজিবাজারে উর্ধ্বগতি
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৮ পয়েন্ট হয়। এদিন হাতবদল হয় প্রায় ৮৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২৫ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেড়ে ৭৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিনশেষে সিএসই সূচক ১২৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬০ পয়েন্ট হয়।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট বেড়ে একহাজার ৬৭৩ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১৮৩ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৪০ কোটি টাকা।
গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
