২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে সুচক, কমেছে লেনদেন

সপ্তাহের শেষে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে, কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্ট হয়। তবে হাতবদল হয়েছে প্রায় ৮৩৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে এক কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা কমে ৭০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিনশেষে সিএসই সূচক ১১৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩৪ পয়েন্ট হয়।

এক সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ১৮৩ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৪০ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৭টির দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেড়ে একহাজার ৬৬৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে নির্বাচনের পরে গত ১৮ দিনে প্রায় ২০৫ পয়েন্ট সূচক বেড়েছে। দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে ছিল ৬৫২ কোটি টাকা, আগের সপ্তাহে ছিল ৪৫৭ কোটি টাকা ।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, গড়ে দৈনিক লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।

নির্বাচনের ঠিক আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা ।

তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট।এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।

গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।