২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

ভোটের পর টানা দু্ই সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 06:44 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫০ হয়।

লেনদেনও আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা কমেছে। হাতবদল হয়েছে প্রায় ৬১১ কোটি টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন ৭ কোটি টাকা কমে ৫৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিনশেষে সিএসই সূচক ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩১ পয়েন্ট হয়।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬০৯ পয়েন্ট হয়েছে।

নির্বাচনের পরে গত দুই সপ্তাহে ডিএসইতে প্রায় ২০৫ পয়েন্ট সূচক বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৬৫২ কোটি টাকা, আগের সপ্তাহে ছিল ৪৫৭ কোটি টাকা ।

এর আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, গড়ে দৈনিক লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।

নির্বাচনের ঠিক আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা।

তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।

গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।