২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আগুনে নিহতদের অর্থ সহায়তা এফবিসিসিআইয়ের

রাজনৈতিক সহিংসতায় যাত্রীবাহী যানবাহনে নিক্ষিপ্ত পেট্রোল বোমায় অগ্নিদগ্ধে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেবে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 06:59 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

সোমবার প্রথম পর‌্যায়ে ১৪ পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের হাতে এই টাকার চেক তুলে দেবেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।