২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পাশে এয়ারটেল

সাভারের রানা প্লাজার ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে ওই ভবন ধসে ক্ষতিগ্রস্ত ৬১ জনের পরিবারের সদস্যদের হাতে “রিচার্জ রিটেইলার কিট” তুলে দেন এয়ারটেল বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কাউল ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার নূর মোহম্মদ।

এয়ারটেল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহায়তার আওতায় ক্ষতিগ্রস্তরা মোবাইল হ্যান্ডসেট, সংযোগ, রিচার্জ লোড এবং এয়ারটেল ব্র্যান্ড করা শপ কিওস্ক পেয়েছেন।

এর মাধ্যমে তারা এয়ারটেলের রিটেইলার হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়া হবে। এয়ারটেলের কর্মকর্তাদের দেয়া অনুদান থেকে এই সহায়তা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, চিফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অফিসার জয়েশ পাটেল, হেড অফ লিগ্যাল সাকিব শিকদার এবং হেড অফ সেলস এ এম এম গোলাম তওহীদ।