২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রতি দিনই সূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। এদিন ডিএসইতে হাতবদল হয়েছে প্রায় ৬৯৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৪২ কোটি টাকা বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে ৪ কোটি ৬০ লাখ টাকা বেড়ে ৬৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচকও ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩৬ পয়েন্ট হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৯৭টির দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৩ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১০০ কোটি টাকা বেড়ে ৪৫৭ কোটি টাকা হয়েছিল।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।