২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের ইলেক্ট্রনিক্স পণ্যের সার্ভিস সেন্টার চালু

তেজগাঁও শিল্প এলাকায় প্রাণ-এর ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী ‘ভিশন’-এর সার্ভিস সেন্টার চালু করা হয়েছে ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 09:38 PM

Updated : 22 Aug 2022, 05:30 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,“ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীর বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করতে তেজগাঁও শিল্প এলাকায় ভিশন এর সেন্ট্রাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।”

আরএফএল বর্তমানে ভিশন ব্রান্ডে টেলিভিশন, ফ্যান, ইনডাকশন কুকার, রাইস কুকার, ইনফ্রারেড কুকার এবং ক্লিক ব্র্যান্ডে ইলেকট্রিক পণ্য সুইচ, সকেট, লাইট, ক্যাবলস্ ইত্যাদি বাজারজাত করছে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে: কর্ণেল মাহতাবউদ্দিন আহমেদ (অব:) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৩৩৬/সি (৩য় তলা), ভিশন সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন।

ভিশন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার গোলাম শাহরিয়ার কবির, জিএম মার্কেটিং মাহবুবুল ওয়াহিদ, ভিশন ইলেকট্রনিক্সের অপারেশন, সেলস ও মার্কেটিং এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে গোলাম শাহরিয়ার কবির জানান, সম্প্রতি ভিশন ব্র্যান্ডে আরএফএল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য ক্রেতাদের জন্যে নিয়ে এসেছে এবং ভবিষ্যতে আরো নিয়ে আসবে। এসব পণ্যের বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করতে এবং সেবার মান উন্নয়নের জন্যে এই সেন্ট্রাল সার্ভিস সেন্টারটি চালু করা হয়েছে।

তিনি আরো জানান, এখানে টেকনিশিয়ানদের ট্রেনিংসহ কাস্টমার সার্ভিসের বিভিন্ন কর্মকাণ্ডের সুবিধা রয়েছে। অচিরেই সকল জেলায় সার্ভিস সেন্টার চালু করা হবে।