বিজয়ীদের পুরস্কার দিল প্রাণের ‘মিল্কম্যান’
মিল্কম্যান চকোলেটের কনজ্যুমার প্রমোশন প্রোগ্রামের বিজয়ীদের পুরস্কার দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
বুধবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিল্কম্যানের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ ভক্ত।
এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রমোশন চলাকালীন চতুর্থ থেকে দশম সপ্তাহ পর্যন্ত মোট সাত সপ্তাহের ৪৯ জন বিজয়ীকে পুরস্কা দেয়া হয়।
এর আগে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
