২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে  মিডল্যান্ড ব্যাংকের ৫ম শাখা

মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচ্চর ইউনিয়নে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর কার্যক্রম শুরু হয়েছে। এটি ব্যাংকটির ৫ম শাখা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 09:53 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক । ব্যাংকের  পরিচালক জনাব মোঃ বাদশা মিয়া আনুষ্ঠানিক ভাবে শাখাটির শুভ উদ্বোধন করেন। এসময় ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন। পাঁচ্চর শাখার শাখা প্রধান ও এভিপি জনাব এস এম সালাম আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,“ অনুষ্ঠানে ব্যাংকের  উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাইমুল কবীর, প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান জনাব মোঃ রাশেদুল আনোয়ার সহ বিপুল সংখ্যাক গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।”