২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল না দেয়ার দাবি

যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাব পাস নিয়ে উত্তেজনার মধ্যে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা এবং আসন্ন বাণিজ্য মেলায় পাকিস্তানি স্টল বরাদ্দ না দেয়ার দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাণিজ্য সচিব মাহবুব আহমেদের কাছে স্মারকলিপি দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

পরে ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, “কাদের মোল্লার রায় কার্যকর হওয়ার পর পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।”

“আমরা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও পাকিস্তানি পণ্য বর্জনের দাবিতে আন্দোলন করছি। পাকিস্তান ক্ষমা না চাওয়া পর্যন্ত এই আন্দোল চলবে।”

Image
File Photo

File Photo

স্মারকলিপির বিষয়ে ইমরান বলেন, “পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ হলে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না। সে বিষয়টিই আমরা স্মারকলিপিতে বলেছি। বাণিজ্য সচিব আমাদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।”

গণজাগরণ মঞ্চের মুখপাত্র জানান পাকিস্তানী পণ্য এবং কূটনৈতিক সম্পর্ক বর্জনের দাবিতে শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করবে মঞ্চ।

১ জানুয়ারি বাণিজ্য মেলা শুরুর কথা থাকলেও তা ১০ দিন পিছিয়ে দেয়া হয়েছে। ১১ জানুয়ারি থেকে মাসব্যাপী এই মেলা চলবে।