২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেলের নতুন অফার

যেকোন অপারেটরে প্রতি সেকেন্ড এক পয়সা করে কথা বলার সুযোগ দিয়ে নতুন প্যাকেজ দিয়েছে বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে “কুলেস্ট ওয়ার্ল্ড”নামে এই প্যাকেজ ছাড়ার তথ্য জানায় প্রতিষ্ঠানটি।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ অফারে ১ সেকেন্ড পালসে সর্বনিম্ন ১ পয়সায় দেশের যেকোন অপারেটরের যেকোন নম্বরে কথা বলার সুযোগ থাকবে।”

আর এজন্য এয়ারটেলের সিমে ২২ টাকা রিচার্জ করতে হবে গ্রাহকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এই অফারটির সাথে গ্রাহকরা আরো পাবেন ২২ মিনিট বোনাস টকটাইম, ২২টি বোনাস এসএমএস এবং ২২ মেগাবাইট ইন্টারনেট বোনাস।