২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিবির ৮ মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়লো

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ এক বছর বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইসিবি পরিচালিত ৮টি (প্রথম-অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের) মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৪ পর‌্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কমিশন ।”