২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিও ছাড়ার অনুমতি পেলো হা-ওয়েল টেক্সটাইলস

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি পেয়েছে হা-ওয়েল টেক্সটাইলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের ১০ টাকা মূল্যমানের দুই কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে।”

আইপিও প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে, যা কোম্পানি কর্তৃপক্ষ মেশিন ক্রয়, জমি ক্রয় ও ভূমি উন্নয়ন, নতুন ফ্যাক্টরির বিল্ডিং নির্মাণ, বর্তমান মেশিন পরিবর্তন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে হা-ওয়েল টেক্সটাইলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৬৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৮.২৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।