২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গ্রামীণফোনের থ্রিজি

বরিশাল শহরে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানটির বরিশাল আঞ্চলিক কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।

গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান এ এম সাজ্জাদ হোসেন এবং প্রযুক্তি অঞ্চল প্রধান নন্দন কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাশিপুর বাসস্ট্যান্ড, বৈদ্যপাড়া, নাতুল্লাহ বাধ বাসস্ট্যান্ড, সিনহা রোড কাউনিয়া, গোরস্থান রোড, কিরদ মূখার্জী লেন, নাজির মার্কেট, শাহপাড়া, সার্কিট হাউজ, পুলিশ লেন, লঞ্চ ঘাট, মেডিকেল কলেজ, স্টেডিয়াম, আমতলা বাস স্টপ, রূপাতলি বাসস্ট্যান্ড এবং বরিশাল মেডিকেল কলেজ গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে।