২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক-লেনদেন কমেছে

বিরোধী দলীয় জোটের অবরোধের মধ্যে সপ্তাহের তৃতীয় কার‌্যদিবসে লেনদেন ও সূচক কমেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে প্রায় ৩৭৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৮২ কোটি টাকা কম।

আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে চার হাজার ২২৯ পয়েন্ট হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ১০২ কোটি টাকা কমে ৫৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সূচক ৮৪ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৩০৯ পয়েন্ট ।

ডিএসইতে লেনদেনে থাকা ৬৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৯ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ৫৫ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা ।

আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি ।