২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা ১০ দিন পেছাল

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ব্যবসায়ীদের আবেদনে পিছিয়ে দেয়া হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

১ জানুয়ারির পরিবর্তে এবার মেলা শুরু হবে ১১ জানুয়ারি থেকে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারীদের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

১১ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হবে বলে এতে উল্লেখ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়।

দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠন এ মেলায় অংশ নেয়। প্রতি বছর এ মেলায় উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানির আদেশও পান ব্যবসায়ীরা।

তারা বলছেন, বিরোধী দলের টানা অবরোধ-হরতাল আর দেশজুড়ে সহিংসতায় এবার তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। এ  কারণেই কিছুদিন আগে মেলা পেছানোর আবেদন করেন।