২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলেই দেয়া যাবে ফুয়েলের দাম

মোবাইল ফোনের মাধ্যমে নগদ টাকা বা কার্ড ছাড়াই গাড়ির তেল ও গ্যাসের বিল মেটানোর সেবা চালু করেছে বেসরকারি টেলিযোগাযোগ সংস্থা এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 11:51 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

এই সেবার সবচেয়ে বড় সুবিধা হলো যে গাড়ির সঙ্গে না থাকলেও গ্রাহক অন্য কোন স্থান থেকে অর্থ পরিশোধ করতে পারবেন।

নতুন চালু হওয়া এই সেবায় ডাচ বাংলা ব্যাংকের মোবাইল অ্যাকাউন্টধারী এয়ারটেল গ্রাহকরা কোন রকম বাড়তি খরচ ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে ফিলিং স্টেশনের বিল মেটাতে পারবেন।

পেমেন্ট করার পর গ্রাহকরা তাদের মোবাইল ফোনে লেনদেন নিশ্চিত করতে একটি এসএমএস পাবেন।

সেবা নিতে হলে এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে *৪০০#  নম্বরে। এরপর অপশনে ডিবিবিএল সিলেক্ট করে বিল গ্রহণকারীর আইডি, বিল নং ও টাকার পরিমাণ এবং গ্রাহকদের নিজস্ব ৪ ডিজিটের পিন নম্বর দিতে হবে।

এই উদ্যোগের আওতায় এয়ারটেল অতি সম্প্রতি মহাখালীর রয়্যাল ফিলিং স্টেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এয়ারটেল।