২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিও আবেদনের প্রক্রিয়া বদলাচ্ছে

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 01:02 AM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানিয়েছেন।

এজন্য স্টক এক্সচেঞ্জকে সব বিও হিসাবের তথ্য হালনাগাদের নির্দেশ দেবে বিএসইসি।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  “প্রস্তাবিত আইপিওর আবেদন পদ্ধতি পরিবর্তনের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দুই স্টক এক্সচেঞ্জকে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) ডাটাবেসের সব বিও হিসাবের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেয়ার সিদ্ধান্ত আজ গ্রহণ করা হয়েছে।’’

আইপিওর আবেদন সহজ করতে সম্প্রতি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের পক্ষ থেকে বিএসইসিতে প্রস্তাব জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নেয়।