২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচকে নিম্নগতি, কমেছে লেনদেন

বিরোধী দলীয় জোটের অবরোধের মধ্যে চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে প্রায় ৪৮৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১১১ কোটি টাকা কম।

এদিন সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে চার হাজার ২৪০ পয়েন্ট হয়।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৭ পয়েন্টে। হাতবদল হয়েছে ৭৪ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৯ পয়েন্ট হয়েছে।

গত ১১ সপ্তাহে ২০০ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, এই ১১ সপ্তাহে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি ।