২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ও সূচক কমেছে ডিএসইতে

সপ্তাহর প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

রোববার ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে চার হাজার ২৮১ পয়েন্ট হয়। এই দিন হাতবদল হয়েছে প্রায় ৪৯৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৬৬ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সার্বিক সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়ায় ৮ হাজার ৪০৫ পয়েন্টে। হাতবদল হয়েছে ৫৮ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ১১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ৪২টির দাম।

অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৫ পয়েন্ট হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো রহিমা ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, বীচ হ্যাচারি, ফাইন ফুডস, কাশেম ড্রাই সেল, লিগেসী ফুটওয়্যার, ডেল্টা স্পিনার্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, জেএমআই সিরিঞ্জ ও ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে দাম কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো জুট স্পিনার্স, ইমাম বাটন, সোনালী আঁশ, ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল উইন্ডশোর, কোহিনূর কেমিক্যালস, বিইডিএল, ফারইস্ট ফাইন্যান্স, প্রাইম-১ আইসিবিএ ও জিএসপি ফাইন্যান্স।