২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংকের টপ আপ হবে কিউ ক্যাশে

বেসরকারি মোবাইল অপরেটর বাংলালিংকের সঙ্গে সম্প্রতি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট (আটিসি) এর একটি চুক্তি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

চুক্তি অনুযায়ী কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা তাদের নম্বরে রিচার্জ করতে পারবেন।

শনিবার দুই প্রতিষ্ঠানের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। শীঘ্রই এই সেবাটি চালু করা হবে বলেও জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবার মাধ্যমে গ্রাহকেরা তাদের যেকোন বাংলালিংক নম্বরে Q-Cash এর (ATM, PoS & E-Commerce) ব্যবহার করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকে রিচার্জ করতে পারবেন।

আইটিসি একটি শীর্ষস্থানীয় দেশীয় প্রতিষ্ঠান যারা ইন্টারনেটের মাধ্যমে টাকা পরিশোধ ও স্থানান্তরের কাজ করে।

বিজ্ঞতে জানানো হয়, বাংলালিংকের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ইয়াসের আব্দেল হাকিম ও আইটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইফুদ্দিন মুনির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে  চুক্তিতে স্বাক্ষর করেন।