২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৩০২ পয়েন্টে হয়েছে।

এই দিন হাতবদল হয়েছে প্রায় ৫২৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৮৫ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের সার্বিক সূচক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৩৩ পয়েন্টে। বাজারে হাতবদল হয়েছে ৬৮ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ২০৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪ পয়েন্ট বেড়ে১ হাজার ৫০১ পয়েন্ট হয়েছে।

গত দুই সপ্তাহে ১১৯ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে, দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে ৪২৯ কোটি এবং তার আগের সপ্তাহে ছিল ৬১৭ কোটি ।  

গত দুই সপ্তাহের আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছে।

তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।