গ্রামীণফোনের থ্রিজি এখন খুলনায়
খুলনা শহরে বাণিজ্যিকভাবে থ্রিজি চালু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
শনিবার খুলনা আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে থ্রিজির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর ফলে শহরের চানমারী, রুপসাঘাট, টুটপাড়া, লঞ্চঘাট, খানজাহান আলী, শনডাঙ্গা, বিশ্ববিদ্যালয়, কোতয়ালী, কুয়েট, ফরাজী পাড়া, নিউমার্কেট, শিববাড়ী, ময়লা পোতা, বয়রা, গল্লামারী, বৈকালী, খালিসপুর, নতুন রাস্তা, ফুলবাড়ী গেট, শিরোমনি এবং চালনা ফেরিঘাট এলাকার গ্রাহকরা থ্রিজি সেবা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বর্তমানে গ্রামীণেফোনের সাড়ে ৪ কোটি গ্রাহক আছে। সম্প্রতি ২১০০ মেগাহার্টজ ব্যান্ড ১০ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গ বরাদ্দ পাওয়ার পর গ্রামীণফোনের এই সেবা চালু হলো।
