২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহজুড়ে লেনদেনে বেড়েছে সূচক

বিরোধী জোটের ডাকা দেশব্যাপী টানা অবরোধের মধ্যে সপ্তাহ দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

এই সপ্তাহ শেষে গত সপ্তাহের তুলনায় লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে যথাক্রমমে ৪৭ পয়েন্ট ও ১০২ পয়েন্ট ।

সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে চার হাজার ২৭৭ পয়েন্টে নামে।

এই দিন হাতবদল হয়েছে প্রায় ৪৪২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২২ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৮৫ পয়েন্টে। বাজারে হাতবদল হয়েছে ৫০ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ১২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এ সপ্তাহের গড় লেনদেন ছিল ৪২৯ কোটি ।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৩ দশমিক ৭৬ শতাংশ কমে।

সিএসইতে গত সপ্তাহের শেষে সূচক কমেছে ৩১৮ পয়েন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ।

গত সপ্তাহের আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছে।

তবে তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।