২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৪ মাসের সর্বোচ্চ লেনদেন 

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেও সপ্তাহের চতুর্থ দিনে চার মাসের সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৮৮৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা মঙ্গলবারের চেয়ে ১০১ কোটি টাকা বেশি।

এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ১৭ জুলাই। সেদিন ৯৮৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

আর মঙ্গলবার ডিএসইতে ৭৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

বুধবার ডিএসইর সাবির্ক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪০ পয়েন্ট হয়েছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এদিন ৮৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক ১৪১ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৭১৪ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা ২১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৪টির দাম এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫৭ পয়েন্ট হয়েছে।

গত তিন সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৪৪২ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে ৪৭৪ কোটি টাকায় উঠে আসে।

এর আগের চার সপ্তাহে সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।