ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শেয়ারের সূচক এবং লেনদেন দুটোই বেড়েছে। একই পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
এদিন ডিএসইতে প্রায় ৭৮৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গত ৮৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৫ অগাস্ট সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৮২০ কোটি টাকা ।
দিনের হিসাবেও এই লেনদেন সোমবারের চেয়ে ২০৮ কোটি টাকা বেশি। বাজারের সাবির্ক সূচক ডিএসইএক্স প্রায় ১০২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮১ হয়েছে।
এদিকে সিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেড়ে মঙ্গলবার ৭৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক ২০৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭৩ পয়েন্ট হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা ২২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৭টির দাম এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৪১ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৩১ পয়েন্ট হয়েছে।
