২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বিজিবির সঙ্গে সমঝোতার পর ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করলে দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলছে বলে সংশ্লিষ্টরা জানান।

হিলি স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহবায়ক হারুন-উর-রশিদ  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজিবি ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়া হয়।

এছাড়া ১৪ নভেম্বর আটক ৪৫ কার্টন ভারতীয় মোটরসাইকেল পার্টসের মূসক চালানসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাস্টমস থেকে ওই মাল নিয়ে যেতে বলা হয়েছে।

এর প্রেক্ষিতে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।

বৈধভাবে আমদানি করা মালামাল  বিভিন্ন সময়ে বিজিবি আটক করে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ তুলে রোববার দুপুর ২টার পর থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় আমদানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো।