ঢাকায় মাস্টারকার্ডের নতুন কার্যালয়
ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় একটি স্থানীয় প্রতিনিধি কার্যালয় উদ্বোধন করেছে মাস্টারকার্ড।
রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার মাস্টারকার্ডের ডিভিশন প্রেসিডেন্ট আরি সারকার বলেন, “ইলেক্ট্রনিক পেমেন্টের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। তাই বাংলাদেশে অফিস চালু করে তারা আরো একটি নতুন মাইলফলক অর্জন করেছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, মাস্টারকার্ডের নির্বাহী কমিটির সদস্য ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা রন গ্যারো, বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।
