২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনের দাম কমল

স্মার্টফোনের দাম কমিয়েছে স্যামসাং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 08:17 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যালাক্সি নোট টু ৬৫ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪৭ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া গ্যালাক্সি এস ফোর ৬৩ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৫৫ হাজার টাকা, গ্যালাক্সি কোর দুই হাজার টাকা কমিয়ে ১৯ হাজার ৯০০ টাকা, গ্যালাক্সি গ্র্যান্ড ২৯ হাজার ৯০০ টাকা থেকে ২৭ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি এস ফোর মিনি ৫ হাজার ৫০০ টাকা কমিয়ে ৩৭ হাজার টাকা করেছে স্যামসাং।

এছাড়া স্মার্টফোনের মাসিক কিস্তির পরিমানও কমানো হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড অথবা অ্যামেক্স ক্রেডিট কার্ড ব্যবহার করে কিস্তির সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রাহকরা যেকোন স্যামসাং স্টোর থেকে তাদের পছন্দের স্মার্টফোনটি এই সুবিধা ব্যবহার করে কিনতে পারবেন।

বাংলাদেশের বাজারে থ্রিজি আসার পর থেকেই স্মার্টফোন ব্যবহার বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে স্মার্টফোন ব্যবহার বাড়ায় এর দাম কমানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।