২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) উপলক্ষে আয়োজিত বিশেষ সাধারণ সভা (ইজিএম) হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 10:17 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইজিএম অনুষ্ঠিত হয় বলে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় ডিমিউচ্যুয়ালাইজেশনের অনুমোদিত কর্মসূচি, সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি এবং বর্তমান পর্ষদকে প্রথম পরিচালনা পর্ষদের দায়িত্ব পালনের অনুমোদন দেয়া হয়।

এর আগে ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান কিছু অসঙ্গতির বিষয়ে ২৮ অক্টোবর হাইকোর্টের একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সোমবার এ জরুরি সভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ফলে মঙ্গলবার সব আয়োজন সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে গিয়ে আদালতের নিষেধাজ্ঞার কারণে ডিএসইর ইজিএম অনুষ্ঠিত হয়নি।

বুধবার সকালে ইজিএমের বিপরীতে দায়ের করা রিট পিটিশন প্রত্যাহার করে নেয় আহমেদ ইকবাল হাসান।

গত বৃহস্পতিবার ডিএসইর বোর্ড সভায় শনিবার ইজিএমের তারিখ ঠিক করা হয়।