ওএলএক্স বাংলাদেশের মিডিয়া সলিউশন্সের দায়িত্বে টপ অব মাইন্ড
ইন্টারনেটভিত্তিক বিপণন প্রতিষ্ঠান ওএলএক্স ইনকর্পোরেশনের মিডিয়া সলিউশন প্রোভাইডর হিসেবে নিয়োগ পেয়েছে টপ অফ মাইন্ড।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০০৬ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত ওএলএক্স ১০৬টিরও বেশি দেশে ৪০টি ভাষায় ব্যবহƒত হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ওএলএক্স বাংলাদেশের অ্যাজেন্সি অফ রেকর্ড হিসেবে, টপ অফ মাইন্ড টিভি, প্রিন্ট, অনলাইন, রেডিও এবং আউট-অফ-হোম এ তাদের পারদর্শীতা কাজে লাগাবে।
ওএলএক্স ইনকর্পোরেশনের সিএফও অ্যারিয়েল লেবোউইটস এবং টপ অব মাইন্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার জিয়াউদ্দীন আদিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে বিজ্ঞপিতে জানানো হয়।
ওএলএক্স ইনকর্পোরেশন নিউইয়র্ক ও আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স ভিত্তিক একটি ইন্টারনেট প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে শহুরে নাগরিকদের জন্য ইন্টারনেটে বিনামূল্যে বিজ্ঞাপন এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ফোরাম তৈরি করে।
