ডিএসইতে সূচক ও লেনদেনে গতি
ঈদের ছুটির পর চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ১০৮ কোটি টাকা, আর সূচক ৬৯ পয়েন্ট।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৮৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৮ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩৯৩ পয়েন্ট। এদিন প্রায় ২৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা মঙ্গলবারের তুলনায় ১০৮ কোটি টাকা বেশি।
লেনদেনে থাকা ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এদিন, কমেছে ১০৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত ছিল। আগের দিন মঙ্গলবার ডিএসইতে প্রায় ১৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, সূচক কমে যায় ৫১ পয়েন্ট।
ছুটির আগের সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের সার্বিক সূচক প্রায় ১০৫ পয়েন্ট কমে যায়।
