লেনদেন বাড়লেও সূচক কমেছে ডিএসইতে
ঈদের ছুটির পর দ্বিতীয় কার্যদিবসে লেনদেন বাড়লেও সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ২১ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩৫৯ পয়েন্ট।
এদিন প্রায় ১৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা রোববারের তুলনায় ৫৭ কোটি টাকা বেশি।
লেনদেনে ১৬৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, ৯৫টির কমে এবং ২২টির দাম অপরিবর্তিত থাকে।
আগের দিন রোববার ডিএসইতে প্রায় ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, সূচক কমে ৬৬ পয়েন্ট।
ছুটির আগের সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের সার্বিক সূচক প্রায় ১০৫ পয়েন্ট কমে যায়। প্রতিদিন গড়ে ২৩৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
তার আগের সপ্তাহে সার্বিক সূচক কমে প্রায় ৬৫ পয়েন্ট। প্রতিদিন গড়ে হাতবদল হয় ২৭৯ কোটি টাকার শেয়ার।
