২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেলের থ্রিজি সেবা চালু

মোবাইল অপারেটর এয়ারটেলও ঢাকা ও চট্টগ্রামে থ্রিজি সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 10:20 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

পরীক্ষামূলকভাবে থ্রিজি সেবা চালুর প্রথম পর্বে ঢাকার বনানী, গুলশান ২ ও বারিধারা এলাকায় থ্রিজি সেবা শুরু করেছে বলে এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আর চট্টগ্রামে আগ্রাবাদ, মাদারবাড়ি, চট্টগ্রাম বন্দর, ডবল মুরিং, আন্দরকিল্লা, নিউ মার্কেট বিমান বন্দর, পতেঙ্গা বিচ, জামাল খান এবং পাঠানতলীও এ সেবার আওতায় এসেছে।

গত ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত থ্রিজি তরঙ্গের নিলামে অংশ নিয়ে গ্রামীণ ফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে।