চট্টগ্রামে ও সিলেটেও গ্রামীণফোনের থ্রিজি
চট্টগ্রাম এবং সিলেটের গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে থ্রিজি চালু করেছে গ্রামীণফোন।
শনিবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, প্রথম দিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা এবং সিলেটের মীরাবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, কলিমুল্লাহ মার্কেট, পর্যটন এবং বিমানবন্দর এলাকার গ্রাহকরা ৩জি ব্যবহার করতে পারবেন।
উভয় শহরের অন্যান্য এলাকা ডিসেম্বরের মথ্যে ক্রমান্বয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।
