২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সাপ্তাহিক ছুটি, দুর্গা পূজা ও ঈদ-উল আযহার ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

সোনামসজিদ স্থল বন্দর সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানি গ্রুপ এবং ভারতের মোহদীপুর স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারকরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব একরামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত উভয় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৯ অক্টোবর বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।

সোনামসজিদ বন্দর পুলিশ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, ছুটিতে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।