২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংকের বাণিজ্যিক থ্রিজির যাত্রা শুরু

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বাণিজ্যিকভাবে থ্রিজি চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 11:05 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

প্রাথমিকভাবে গুলশান, বনানী, ওল্ড ডিওএইচএস, বারিধারা ও মতিঝিল এবং চট্টগ্রামের আগ্রাবাদের বাংলালিংকের গ্রাহকরা থ্রিজি সেবা পাবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী তাদের থ্রিজি উপযোগী ডিভাইস থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ নিতে পারবেন। সিম পরিবর্তন ছাড়াই শুধুমাত্র প্যাকেজ সাবস্ক্রাইব করে সব টুজি গ্রাহক এই থ্রিজি সেবা নিতে পারবেন ।

*৫০০০# এ ডায়াল করেই সব থ্রিজি প্যাকেজ কার্যকর করা যাবে এবং বাংলালিংক থ্রিজি সাবস্ক্রাইবার ভিডিও কল করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন,“সত্যিকার অর্থেই এটি আমাদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। বাংলালিংক থ্রিজি-এর “নতুন কিছু করো” স্লোগানের মাধ্যমে মোবাইল ইন্টারনেট বাজার পুর্ননির্মাণে থ্রিজি সেবা সকলের হাতে হাতে পৌঁছে দেয়ার জন্যে আমরা প্রস্তুত।”

বর্তমানে বাংলালিংকের প্রায় দুই কোটি ৮০ লাখ গ্রাহক রয়েছে। বাংলালিংক নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।