এয়ারটেলের থ্রিজি চট্টগ্রামে
চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে থ্রি জি সেবা চালু করেছে এয়ারটেল।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারটেলের আগ্রাবাদ এক্সপেরিয়েন্স সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম মঞ্জুর আলম আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন।
চট্টগ্রামের গ্রাহকদের জন্য আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিইপিজেড, পতেঙ্গা সৈকত, বিমানবন্দর, দেওয়ান বাজার, নিউ মার্কেট, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং জামাল খান এলাকায় ঈদের আগে পরীক্ষামূলকভাবে এয়ারটেলের থ্রি জি সেবা চালু করছে এয়ারটেল।
গত ২ অক্টোবর রাজধানীর বনানী ও গুলশান-২ এলাকায় থ্রিজি সেবা চালু করে মোবাইল ফোন অপারেটর এয়ারটেল।
জানুয়ারি ২০১৪ এর মধ্যে সাতটি বিভাগীয় জেলা সদর এবং কুমিল্লায় থ্রিজি সেবা চালুর পরিকল্পানা এয়ারটেলের।
