২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রবির সাড়ে থ্রিজি সেবা শুরু

মোবাইল ফোন অপারেটর রবি সিলেটের গ্রাহকদের জন্য সাড়ে থ্রিজি সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 11:28 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার সন্ধ্যায় সিলেটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্ভোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নগরীর একটি হোটেলে ঢাকায় রবির চিফ টেকনোলজি অফিসার একেএম মোর্শেদের সঙ্গে প্রথম সাড়ে থ্রিজি ভিডিও কল করে নেটওয়ার্কের উদ্বোধন করেন সিলেটের ডিভিশনাল কমিশনার এন এম জিয়াউল আলম।

কলটির পর নেটওয়ার্কের বিভিন্ন সেবা তুলে ধরে অতিথিদের সামনে একটি প্রদর্শনী উপস্থাপন করা হয়।

অক্টোবরের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রবি গ্রাহকরা বাণিজ্যিকভাবে এসেবা উপভোগ করতে পারবেন।

এর আগে সিলেটের জিন্দাবাজারে রবি’র ওয়াক-ইন-সেন্টারে (ডব্লিওআইসি) বা নির্ধারিত কয়েকটি স্থানে থ্রি-জি সুবিধা সম্বলিত হ্যান্ডসেটের মাধ্যমে থ্রিজি নেটওয়ার্কের সেবা নিতে পারবেন গ্রাহকরা।

এছাড়াও গ্রাহকরা ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি নির্ধানিত স্থানেও এই সেবা উপভোগ করতে পারবেন। 

আগামী কয়েক সপ্তাহ জুড়ে ধাপে ধাপে কয়েকটি জেলায় বাণিজ্যিকভাবে সাড়ে থ্রিজি প্রযুক্তি চালু এবং গ্রাহকদের আকর্ষণীয় ও সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ সুবিধা দেবে অপারেটরটি।